ত্রিশালে নবীন-বরণে শিক্ষার্থীদের মুখরিত বাগান ইসলামিয়া আলিম মাদরাসা

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৮:১১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৮:১১:২৮ অপরাহ্ন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম বর্ষের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাগান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার এডহক কমিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পুরাতন শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক শাহীনুর রহমান ও প্রভাষক আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক, চকরামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ওসমান গনি, ত্রিশাল থানার এসআই তারেক আহমেদ, বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইবনে খালেদ, মোহাম্মদপুর দাখিল মাদরাসার সুপার দিলরুবা মোমতাজী, নওপাড়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ সুজাত আলী, বাগান ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ আজহারুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com