কাউখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৪:১৩:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৪:১৩:৫৪ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির আয়োজনে কাউখালীতে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের  সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলার বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জসীম উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোইয়াব সিদ্দিক সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, আলোচনা শেষে  একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com