বনপাড়ায় গোপন তথ্যের ভিত্তিতে সেনা অভিযান, গাঁজার গাছসহ স্ত্রী আটক।

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৮:২০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৮:২০:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার ৪ আগস্ট ২০২৫ গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সুভাষ রোজারিও নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযুক্ত সুভাষ রোজারিওকে ঘটনাস্থলে না পেয়ে, তার স্ত্রী লিনা রোজারিওকে আটক করে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

“গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুভাষ রোজারিও পলাতক রয়েছে। অভিযুক্তের বাসায় এই গাঁজার গাছ পাওয়া  গেছে তাই তদন্তের স্বার্থে তার স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সুভাষ রোজারিও, পিতা মৃত আব্রাহাম রোজারিও, দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহভাজন মাদক কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com