রাজশাহী নগরীতে গাঁজা-সহ মাদক কারবারী জহুরুল গ্রেফতার।

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৭:১৪:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৭:১৪:৪০ পূর্বাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে গাঁজা সহ মোঃ জহুরুল ইসলাম (২৭), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) রাত পৌনে ১১টায় কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা। গ্রেফতার মাদক কারবারী মোঃ জহুরুল ইসলাম, সে রাজশাহীর মোহনপুর থানার হরিহরপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।


তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানতে পারে, অত্র থানার পূর্ব রায়পাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল বারী ইবনে জলিলের নেতৃত্বে এসআই মীর আরমান হোসেন ও সঙ্গীয় ফোর্স।


এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]