কুমিল্লায় মেলার নামে জুয়া: টিকেট বিক্রেতাকে ১০ দিনের কারাদণ্ড, জব্দ ১৫০০ টিকেট

আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৪:৩০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৪:৩০:৫০ অপরাহ্ন


মোঃ আবদুল্লাহ কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লায় মেলার আড়ালে জুয়ার টিকেট বিক্রির অভিযোগে এক টিকেট বিক্রেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


একইসঙ্গে তার কাছ থেকে জব্দ করা হয়েছে ১,৫০০টি জুয়ার টিকেট। মঙ্গলবার কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেলার নামে প্রতিদিন হাজারো মানুষকে টার্গেট করে টিকেটের মাধ্যমে গোপনে জুয়া চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বিক্রেতাকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ টিকেট জব্দ করা হয়।


প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর আশ্বাস দেওয়া হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]