০২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০২:৪০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০২:৪০:০৮ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : ০২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।


অদ্য ০৪/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭.২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) থানার পূর্ব পাশে কাজিরপাগলাগামী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মূল্যমানের ০২ (দুই) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ দ্বীন ইসলাম (৪০), পিতা- মোঃ মর্তুজা আলীম, সাং- গোয়ালীমান্দ্রা, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়।


প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর)’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।


গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com