বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:৪০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:৪০:৩৩ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব সারোয়াতলী গ্রামের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু বক্কর আর নেই। তিনি রবিবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। 


সোমবার (১৯ মে) সকাল ১১টায় পূর্ব সারোয়াতলী গ্রামের স্থানীয় মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। 


মরহুম মোহাম্মদ আবু বক্কর ছিলেন পূর্ব সারোয়াতলী গ্রামের বাসিন্দা এবং মৃত আবদুল মালেকের পুত্র। জীবদ্দশায় তিনি একজন সৎ ও নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধা হিসেবে এলাকায় সম্মানিত ছিলেন। 


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com