নিখোঁজের ৩দিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৯:৪৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৯:৪৩:২১ অপরাহ্ন




মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিম (১৯) ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদিপ্রবাসী জহুরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলিমের মা আকলিমা আক্তার জানান, আলীম কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি গত ১২ এপ্রিল সকালে কালিহাতীতে প্রাইভেট পড়ার কথা বলে একটি সুজকি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন দুপুর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বাড়ি ফিরে না আসায় এ বিষয়ে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার দুপুরে কালিহাতী উপজেলার সাতুটিয়া দক্ষিণ পাড়া এলাকার জামাল বাদশা বসতঘরের পেছনে টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে।

নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিল।

খবর পেয়ে আলিমের মা আকলিমা আক্তার কালিহাতী থানায় গিয়ে লাশের পোশাক দেখে লাশটি শনাক্ত করেন।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্তের কাজ চলমান।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com