​বোয়ালখালীতে ছেলের হাতে বাবা খুন

আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ১১:৪০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১১:৪০:৩৫ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামে বোয়ালখালীতে ছেলের কাঁচির আঘাতে আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, বলে পুলিশ জানিয়েছে। মৃত আজিজুল হকের (৬৬) বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী এলাকায়।

এ ঘটনায় পুলিশ তার ছেলে সাজ্জাদ হোসেন আসিফকে (২২) গ্রেফতার করেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, গত ৪ এপ্রিল নিজ বাড়িতে সাজ্জাদের কাঁচির আঘাতে গুরুতর আহত হন আজিজুল।

এরপর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সাজ্জাদ কিছুটা মানসিক ভারসাম্যহীন। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করানো হচ্ছিল।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]