​পুলিশ সুপার পিরোজপরের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১০:২৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১০:২৭:২৭ অপরাহ্ন




বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরন করেছেন,
জেলা পুলিশ। সোমবার সকালে ৬০ জন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরিফ বিতরন করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ পিরোজপুরে যেকোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। ‘মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’ এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম অব্যাহত থাকবে। তারাবুনিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা প্রিন্সিপাল মোঃ মোশাররফ

হোসেন বলেন, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ পেয়ে। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]