রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১২:৫৪:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১২:৫৪:১০ পূর্বাহ্ন


মাসুদ রানা রাব্বানী; রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। মৃত মো. হাদিকুল ইসলাম (৫৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ডাকবাংলো এলাকার মৃত জার্জিস আহমেদের ছেলে। তার কয়েদি নং ২২৫১/এ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে হাদিউল অসুস্থ হন।

কারাগারে অবস্থানকালে হার্ট অ্যাটাক করেন তিনি। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমরা ধারণা করছি তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে আমাদের কাছে এমনটি মনে হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়ায় হাসপাতালের মরচুয়ারিতে আছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com