তাবলীগ জামাতের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকট সমাধানের দাবীতে ছাত্র সমাজের সংবাদ সম্মেলন

আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১২:২৫:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১২:২৫:৩৩ পূর্বাহ্ন

 
বিশেষ প্রতিনিধি : 
 
তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন এবং চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবীতে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে সচেতন ছাত্র সমাজ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সচেতন ছাত্র সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা ব্যানারে এ সংবাদত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুশফিকুল ইসলাম। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কলেজ ছাত্র রেজাউল করিম, আহত ছাত্র ফাহাদ সিকদার, আসাদুজ্জামান।

লিখিত বক্তব্যে ছাত্র প্রতিনিধিরা বলেন, মুসলিম সম্প্রদায়ের বৃহত দাওয়াতি সংগঠন তাবলীগ জামাতের অভ্যন্তরিন প্রশাসনিক বিভেদের কারনে সংঘর্ষে রুপ নিয়েছে। যা কিনা দেশ সহ সারা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। তাই আমরা ছাত্র সমাজ এই বিভেদ নিরসন কল্পে উভয় পক্ষের মুরুব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিতের দাবী জানাই। 

তারা বলেন, তাবলীগ জামাতের মারকাজ মসজিদ, টঙ্গির ইজতেমা ময়দান সহ দেশের প্রতিটি মসজিদে তাবলীগের সমতা নিশ্চিত করার দাবী সহ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উভয় পক্ষকে সব ধরনের উস্কানী মুলক বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানান ও ঘটে যাওয়া সকল অনাকাঙ্খিত হত্যাকান্ডের দ্রুত বিচার দাবী করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com