পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান ও সুরক্ষা ক্যাম্প

আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১১:৩৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১১:৩৬:৪৩ অপরাহ্ন


 
 
বিশেষ প্রতিনিধি:
 
পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টায় পিরোজপুরের ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া এর সঞ্চালনায় হেলথ ক্যাম্প অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন, পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদা ইয়াছমিন, মেডিকেল অফিসার অনিন্দিতা সরকার প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন করা হয়। পিরোজপুর জেলার ৮৮৯ টি প্রাথমিক বিদ্যালয়ে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে জানা যায়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]