বোয়ালখালীতে ইউপি সদস্যসহ আটক দুই

আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১০:৩০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১০:৩০:৫২ অপরাহ্ন


 
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৬ নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মুন্নাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে একই উপজেলার সারোয়াতলী ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

তিনি বলেন, গত ৯ অক্টোবর থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]