পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ

আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৪:৪৭:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৪:৪৭:৩৭ অপরাহ্ন
 
 
 
পিরোজপুর জেলা প্রতিনিধি:
 
পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় মাদ্রাসা হলরুমে মাদ্রাসার পরীক্ষা নিয়ন্ত্রক সাবিনা ইয়াসমিন কলি এ ফলপ্রকাশ  করেন।  অত্র প্রতিষ্ঠানের উপধ্যক্ষ- জনাব সিদ্দিকুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সিনিয়র শিক্ষক মাও: মাহবুবুর রহমান এর সঞ্চালনায় ফলপ্রকাশ অনুষ্ঠানে অধ্যক্ষ মুহা: মহিউদ্দীন এর  সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সম্মাননা ক্যাপ ওপ্রোগ্রেস রিপোর্ট প্রদানকরেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলাশাখার আমীর, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ। 
 
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থী ভালো ফলাফলের পাশা-পাশি নৈতিক চর্চার প্রতি বিশেষ গুরত্বারোপ করেন। এ সময়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের জন্য সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য অত্র মাদ্রাসাটি  পিরোজপুর সদর উপজেলার একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জনকারী অন্যতম প্রতিষ্ঠান। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]