মাহেন্দ্রা - বাস সংঘর্ষে বোয়ালখালী যুবক নিহত

আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৫:১২:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৫:১২:১১ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা: চট্টগ্রামে বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো সুজন বড়ুয়া (৩৩) নামের এক যুবক। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে নগরীর নতুন ব্রীজ এলাকায় মাহেন্দ্র টেক্সীর সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে সুজনের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত সুজন বড়ুয়া বোয়ালখালী ৪ নং শাকপুরা ইউনিয়নের বড়ুয়ার টেক এলাকার সন্তোষ বড়ুয়ার ২য় ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে

আজ শনিবার তাঁর নিজ বাড়িতে শেষকৃত্যানুষ্টান সম্পন শেষে স্থানীয় শ্মশানে দাহকার্য সম্পাদন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com