কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার-০১

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০১:১২:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০১:১২:২৭ পূর্বাহ্ন




রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে ০২ কেজি গাঁজাসহ মোঃ শাকিল হোসেন (২১) নামের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। 


রবিবার (০৮ ডিসেম্বর) কুষ্টিয়া ডিবি পুলিশের এক অভিযানে উক্ত মাদক কারবারি গ্রেফতার হয়েছে। 

গ্রেফতারকৃত শাকিল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার মোঃ আসকান আলী ও মোছাঃ রেহেনা বেগমের ছেলে। 

জানা গেছে, কুষ্টিয়া ডিবি পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক আসামি মোঃ শাকিল হোসেনকে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com