স্রোতে ভেসে যাওয়া হাতিশাবককে বাঁচাতে ৩ কিলোমিটার ছুটলেন জেলেরা

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১২:১২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১২:১২:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
পশ্চিমবঙ্গের তিস্তা নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়া একটি হাতিশাবককে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ৩ কিলোমিটার ধাওয়া করে উদ্ধার করেছেন দুই জেলে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও এবং ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়।

 

মালবাজার মহকুমার তিস্তা নদীর ১২ নম্বর স্পার সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় জেলেরা দেখেন, একটি হাতির ছানা পানির প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। নিজেদের সুরক্ষার কথা চিন্তা না করে তারা অবিলম্বে নৌকাটি হাতির ছানাটির দিকে ঘুরিয়ে নেন এবং নদীর শক্তিশালী স্রোতের মধ্য দিয়ে প্রায় তিন কিলোমিটার পথ অনুসরণ করে ছানাটির কাছে পৌঁছান।পরবর্তীতে তারা ছানাটিকে সফলভাবে পানি থেকে তুলে নৌকায় তোলেন এবং নিরাপদে ডাঙায় নিয়ে আসেন। ডাঙায় পৌঁছানোর পর তারা স্থানীয় বন বিভাগকে ঘটনাটি দ্রুত অবহিত করেন।

 

খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং হাতির ছানাটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]