একাদশ শ্রেণিতে ভর্তি স'হায়তা পেল শেরপুরের ৭০ অ'সচ্ছল শিক্ষার্থী

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৯:১৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৯:১৭:৫৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:


শেরপুরে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র ও মেধাবী ৭০ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)। সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শেরপুর শহরের গৌরীপুর ডপস ক্যাডেট মেসের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়।


ডপস ক্যাডেট মেসে অবস্থানরত ৪০ জন এবং মেসের বাইরে থাকা ৩০ জনসহ মোট ৭০ শিক্ষার্থী এই সহায়তা পান। ডপসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রফিক মজিদ ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মান্নান সোহেল। অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে না যায়, সে লক্ষ্যেই ডপস বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আসছে। এ সময় বক্তারা পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন। ডপসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি বলেন, "ডপসের অনেক শিক্ষার্থী অত্যন্ত অসচ্ছল ও মা-বাবাহীন পরিবারের সন্তান। নানা প্রতিকূলতার মধ্যেও তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

​​​​​​তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে ডপস নিয়মিত সহযোগিতা করে আসছে।" তিনি জানান, ডপসের সহযোগিতাপ্রাপ্ত এমন একজন শিক্ষার্থীও রয়েছে, যে অষ্টম শ্রেণিতে পড়ার সময় মাকে হারায়। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ডপসের সহায়তায় তার পড়াশোনা অব্যাহত থাকে এবং পরবর্তীতে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি জেলায় প্রথম স্থান অর্জন করে সে।

শাহীন মিয়া আরও বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ডপসের অন্যতম লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]