​সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্রের মৃ'ত্যু

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৫:৪৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৫:৪৪:২৭ অপরাহ্ন
তাওলাদ হোসেন 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​নিহতরা হলো-সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিস এলাকার ফারুক হোসেনের জমজ দুই ছেলে আরিফিন ও আশিকিন এবং আব্দুল আলিমের ছেলে আবিদ। নিহতদের মধ্যে আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির এবং আবিদ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (রবিবার) সকালে স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার বন্ধু। তবে তারা স্কুলে না গিয়ে উপজেলার ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে স্রোতের টানে নদীর গভীর চলে গিয়ে তারা নিখোঁজ হয়।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর মেঘনা নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

​স্কুলপড়ুয়া সন্তানদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় মাতুঞ্জন ও গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]