আলজাজিরা

মক্কা প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান।


তিনি বলেছেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা এগিয়ে নিতে দেশগুলোর যৌথ উদ্যোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খালিদ বিন সালমান বলেন, মক্কা প্রতিরক্ষা জোটের অধীনে কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠক রাজনৈতিক ও প্রতিরক্ষা প্রচেষ্টা জোরদারে দেশগুলোর যৌথ পদক্ষেপ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেছে। একই সঙ্গে বৈঠকে দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও ভূমিকার বিষয়টিও উঠে এসেছে।


বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা চুক্তির অগ্রগতি পর্যালোচনা করেছে। এ সময় যৌথ প্রতিরক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


বৈঠকে তিন দেশ চুক্তির আওতায় সম্মিলিত প্রতিরক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার অগ্রগতিও পর্যালোচনা করে।