রাজধানীর চকবাজার হতে প্রায় ১ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যমানের ৬২০ পিস ই'য়া'বা’সহ ০২ মা'দ'ক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০
রাজধানীর চকবাজার হতে প্রায় ১ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যমানের ৬২০ পিস ইয়াবা’সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০।*
রাজধানীর চকবাজার হতে প্রায় ১ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যমানের ৬২০ পিস ইয়াবা’সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০।*
১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২৪ নভেম্বর ২০২৬ তারিখ ডিএমপি ঢাকার চকবাজার থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।
২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৪/১১/২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার চকবাজার থানাধীন পূর্ব ইসলামবাগ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬২০ (ছয়শত বিশ) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ১,৮৬,০০০/- (এক লক্ষ ছিয়াশি হাজার টাকা), সহ ০২ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আনোয়ার হোসেন মানিক (৪৮), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- পূর্ব ইসলামবাগ, থানা- চকবাজার, ডিএমপি, ঢাকা ও ২। মোঃ বাবুল মিয়া (৫০), পিতা- মৃত পচু মিয়া, সাং- রাইদগাঁ সরদার পাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২,৭৭০/-(দুই হাজার সাতশত সত্তর টাকা) ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ডিএমপি, ঢাকার চকবাজার’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
*তপন সরকার*
*সিনিঃ সহকারী পুলিশ সুপার*
সহকারী পরিচালক (মিডিয়া)
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স