মঠবাড়িয়ায় নারী নি'র্যা'ত'ন প্র'তি'রো'ধ দিবস পালিত
আপডেট সময় :
২০২৬-১১-২৫ ২২:৫৮:৫৫
মঠবাড়িয়ায় নারী নি'র্যা'ত'ন প্র'তি'রো'ধ দিবস পালিত
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেল্টারের (কোডেক) এর আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় "জলবায়ু ঝুঁকিতে থাকা নারীর প্রতি সহিংসতা
মানবাধিকারের চরম অবমাননা, নারীর অধিকার, সমতা ও মর্যাদা সুরক্ষিত করুন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতাউর রাব্বি। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: মজিবর রহমান,সাংবাদিক মো: মনির আকন , এনগেজ(ENGAGE) প্রকল্পের এরিয়া অফিসার প্রশান্ত চক্রবর্তী, মাঠ সহায়ক মো: আশরাফ উদ্দিন মামুন ও স্বর্ণালী রায় সহ এনগেজ প্রকল্পের মাঠ পর্যায়ের নারী কর্মীরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স