পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন আলী মোহাম্মদ মোস্তফা
পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন আলী মোহাম্মদ মোস্তফা
মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :
কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ মোস্তফা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আলী মোহাম্মদ মোস্তফা বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুর্দিনে রাজপথে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি আরও বলেন, দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স