মা'দ'ক'মু'ক্ত ও শিক্ষাবান্ধব পাহাড় গড়ার প্রত্যয় মন্ত্রী সাচিং প্রু জেরীর আইয়ুব চৌধুরী, রাজস্থলী
মা'দ'ক'মু'ক্ত ও শিক্ষাবান্ধব পাহাড় গড়ার প্রত্যয় মন্ত্রী সাচিং প্রু জেরীর আইয়ুব চৌধুরী, রাজস্থলী
নিজস্ব প্রতিবেদক
তরুণদের শিক্ষা ও ক্রীড়ায় সম্পৃক্ত করে মাদকমুক্ত পার্বত্য অঞ্চল গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এলাকার যেকোনো সমস্যা ও উন্নয়ন চাহিদার কথা সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান তিনি। বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বান্দরবান থেকে সড়কপথে
রাঙামাটি যাওয়ার পথে রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে যাত্রাবিরতি করেন মন্ত্রী। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও ফুল দিয়ে বরণ করে নেন। সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়কালে কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। এ সময় মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, "প্রধানমন্ত্রী আমাকে পার্বত্য চট্টগ্রামের মানুষের সেবা করার যে দায়িত্ব দিয়েছেন, তা আমি আন্তরিকভাবে পালন করতে চাই। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে শিক্ষা ও ক্রীড়ামুখী করতে হবে।"
অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আইয়ুব নূরী চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুই খই মারমা এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন
বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে দুপুর ৩টার দিকে মন্ত্রী কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধবিহার ঘাট এলাকার উদ্দেশ্যে বাঙ্গালহালিয়া ত্যাগ করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স