ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীর ইউপি সদস্য আবুল কাসেম পেলেন ‘শ্রেষ্ঠ ইউপি সদস্য’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২৪ ২৩:০৬:২৬
জুড়ীর ইউপি সদস্য আবুল কাসেম পেলেন ‘শ্রেষ্ঠ ইউপি সদস্য’ সম্মাননা জুড়ীর ইউপি সদস্য আবুল কাসেম পেলেন ‘শ্রেষ্ঠ ইউপি সদস্য’ সম্মাননা
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার প্রতিনিধি:

সমাজসেবা ও স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ ইউপি সদস্য’ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ আবুল কাসেম। বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) জাতীয় নির্বাহী পরিষদ তাঁকে শ্রেষ্ঠ ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করে। এ উপলক্ষে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করেন

মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি। মোঃ আবুল কাসেম জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেলাগাঁও গ্রামের বাসিন্দা।
সমাজসেবা ও এলাকার উন্নয়নমূলক কাজে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে। এ সম্মাননা অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক মহলে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ