ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলের সুরাটি বাজারে শিয়ালের তাণ্ডব, কামড়ে পাঁচজন আ'হ'ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২৪ ১৬:০৪:৫৮
নান্দাইলের সুরাটি বাজারে শিয়ালের তাণ্ডব, কামড়ে পাঁচজন আ'হ'ত নান্দাইলের সুরাটি বাজারে শিয়ালের তাণ্ডব, কামড়ে পাঁচজন আ'হ'ত
নিজস্ব প্রতিবেদক -তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীরপুরের সুরাটি বাজারে একটি শিয়ালের আকস্মিক আক্রমণে পাঁচজন আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাজারের বিভিন্ন দোকানে ঢুকে একের পর এক পাঁচজনকে কামড়ে রক্তাক্ত করে শিয়ালটি। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ একটি শিয়াল বাজারের পশ্চিম পাশের একটি চায়ের দোকানে প্রবেশ করে। সেখানে কামরুল ইসলাম (৩৫) ও আরও একজনকে কামড়ে আহত করে। কামরুল ইসলাম হোসেনপুর উপজেলার সিদলা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এরপর শিয়ালটি বাজারের ভেতরে আরেকটি চায়ের দোকানে ঢুকে দোকানি আলাল উদ্দিন (৫৫)-এর হাঁটুর নিচে কামড় দিয়ে রক্তাক্ত করে। তিনি নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের মৃত আব্দুল আতিফের ছেলে। ঘটনার বর্ণনা দিয়ে আলাল উদ্দিন বলেন, “আমি দোকানে কাজ করছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে আমাকে কামড়ে রক্তাক্ত করে।” সেখান থেকে বের হয়ে শিয়ালটি একটি কাপড়ের দোকানে প্রবেশ করে। এ সময় দোকানের মালিক শানু মিয়া (২৮)-কে কামড়ে আহত করে। তিনি হোসেনপুর উপজেলা সুরাটি গ্ৰামে মামুদ হোসেন এর ছেলে। শানু মিয়া বলেন, “আমি কাপড়ের দোকানের ক্যাশে বসে ছিলাম। হঠাৎ দেখি একটি শিয়াল দোকানের ভেতরে ঢুকে গদির ওপর দৌড়ে ওঠে। তখন আমি গদি থেকে বের হতে চাইলে শিয়ালটি আমার হাঁটুতে কামড়ে ধরে রক্তাক্ত করে।” পরে শিয়ালটি বাজারের উত্তর পাশে গিয়ে সোহান মিয়া (২২) নামের এক যুবককে কামড়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। সোহান মিয়া নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের মানিক মিয়ার ছেলে। সোহান মিয়া বলেন, “আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পেছন দিক থেকে একটি শিয়াল এসে আমার হাঁটুর নিচে কামড় দিয়ে রক্তাক্ত করে।” একটি শিয়ালের এমন ধারাবাহিক আক্রমণে সুরাটি বাজার এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর বাজারে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসী আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শিয়ালটির অবস্থান শনাক্ত করে জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ