ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে সম্প্রীতি, নিরাপত্তা ও মা'দ'ক'বি'রো'ধী কার্যক্রম জো'র'দা'রে সেনাবাহিনীর সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২৩ ১৮:২৭:৪২
রাজস্থলীতে সম্প্রীতি, নিরাপত্তা ও মা'দ'ক'বি'রো'ধী কার্যক্রম জো'র'দা'রে সেনাবাহিনীর সমন্বয় সভা রাজস্থলীতে সম্প্রীতি, নিরাপত্তা ও মা'দ'ক'বি'রো'ধী কার্যক্রম জো'র'দা'রে সেনাবাহিনীর সমন্বয় সভা
মোঃআইয়ুব চৌধুরী রাজস্থলী (রাঙামাটি) সংবাদদাতা :

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বজায় রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হেডম্যান, কারবারি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের সঙ্গে মাসিক সমন্বয় সভা করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ সৈকতের নেতৃত্বে ক্যম্পে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় হেডম্যান, কারবারি ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সামাজিক বিভেদ, ভুল বোঝাবুঝি ও অস্থিতিশীলতা এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতৃত্ব ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এ ছাড়া মাদকদ্রব্য ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের চাষ, সেবন ও ব্যবসা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন সন্ত্রাসী বা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি কিংবা গোষ্ঠী সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত সেনা ক্যাম্পকে অবহিত করার জন্য উপস্থিত ব্যক্তিদের অনুরোধ জানানো হয়।

এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পোস্টার-ব্যানার লাগানো কিংবা অপপ্রচারমূলক কর্মকাণ্ড দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেনা ক্যাম্পকে অবহিত করার নির্দেশনা ও আহ্বান জানানো হয়।

স্থানীয় পর্যায়ে শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী, জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃত্বের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ