ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামে মৃ'ত্যু নেই, আক্রান্ত ১ হাজার ৪১৭

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২৩ ১৮:০৪:৫৪
২৪ ঘণ্টায় হামে মৃ'ত্যু নেই, আক্রান্ত ১ হাজার ৪১৭ ২৪ ঘণ্টায় হামে মৃত্যু নেই, আক্রান্ত ১ হাজার ৪১৭

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ জনের হাম শনাক্ত হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জন মারা গেছে।

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩২১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে।

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ