দলীয় বি'স্ফো'র'ক মা'ম'লা'য় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রে'ফ'তা'র-কারাগারে প্রেরণ
দলীয় বি'স্ফো'র'ক মা'ম'লা'য় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রে'ফ'তা'র-কারাগারে প্রেরণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
দলীয় বিস্ফোরক মামলায় বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক ও ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রন্জু, ছাত্রলীগ নেতা আব্দুল রাজ্জাক এবং পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম।অভিযানে রেজওয়ানুল হক রন্জু ও আব্দুল রাজ্জাককে গভীর রাতে মাধবপুর স্কুলের পাশ থেকে এবং জাহাঙ্গীর আলমকে আর বি মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দলীয় বিস্ফোরক মামলা রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স