ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ডিবির অ'ভি'যা'নে ৩০ পিস ই'য়া'বা'স'হ যুবক আ'ট'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২২ ২১:০৩:৩০
বালিয়াডাঙ্গীতে ডিবির অ'ভি'যা'নে ৩০ পিস ই'য়া'বা'স'হ যুবক আ'ট'ক বালিয়াডাঙ্গীতে ডিবির অ'ভি'যা'নে ৩০ পিস ই'য়া'বা'স'হ যুবক আ'ট'ক
মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ রাজিব রানা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, ডিবির অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের নেতৃত্বে একটি দল বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পারুয়া গ্রামের দক্ষিণ পারুয়া জামে মসজিদ ঈদগাহ মাঠের পূর্ব-দক্ষিণ কোণে অভিযান চালায়। এ সময় মোঃ রাজিব রানাকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজিব রানা বালিয়াডাঙ্গী উপজেলার কিসমত পলাশবাড়ী গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের

অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ