ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে শেফালী বেগম হ'ত্যা'কা'ন্ডে সাবেক স্বামী আ'ট'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২২ ২০:৫২:৪০
মোহনপুরে শেফালী বেগম হ'ত্যা'কা'ন্ডে সাবেক স্বামী আ'ট'ক মোহনপুরে শেফালী বেগম হ'ত্যা'কা'ন্ডে সাবেক স্বামী আ'ট'ক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনায় তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে (৫০) আটক করেছে মোহনপুর থানা পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার করিষা গ্রামের একটি পানবরজ থেকে তাঁকে আটক করা হয়।

আটক আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম, এসআই আতাউর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। ওসি আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তদন্তের স্বার্থে হত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোরে বাড়ির পাশের একটি পানবরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ