ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাঁচ বছরের শিশু ধ'র্ষ'ণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২২ ১৯:২৩:৪৩
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাঁচ বছরের শিশু ধ'র্ষ'ণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাঁচ বছরের শিশু ধ'র্ষ'ণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি।
নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি। ১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে

আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। ২। পঞ্চগড়ের তেঁতুলিয়াতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ নুর আলম (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। গতকাল ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর আলম তেঁতুলিয়া থানাধীন

ভুটুজোত গ্রামের মোকছেদুল হকের ছেলে এবং মামলার প্রধান আসামি। ৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, অভিযুক্ত নুর আলম ভুক্তভোগী ঐ শিশুটির প্রতিবেশী ও মুদি দোকানদার। শিশুটি প্রায়ই ঐ মুদি দোকান থেকে বিভিন্ন খাবার কিনতে যেত। ঘটনার দিন গত ১৯ অক্টোবর দুপুর আনুমানিক ০২.৩০ ঘটিকার দিকে ভুক্তভোগী শিশুটি তার চাচাতো বোনের সাথে ঐ দোকানে চকলেট কিনতে গেলে অভিযুক্ত তাকে নানারকম প্রলোভন দিয়ে বাড়ির মধ্যে যেতে বলে। শিশুটির চাচাতো বোন বাড়িতে চলে আসলে অভিযুক্ত নুর আলম শিশুটিকে তার বাড়ির মধ্যে নিয়ে গিয়ে জোর করে শিশুটির যৌনাঙ্গে দুই আঙ্গুল ঢুকিয়ে যৌনকর্ম করে। এরপরে অভিযুক্ত নুর আলম শিশুটিকে নানারকম ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। শিশুটি বাড়িতে এসে তার বাবা মাকে জানালে তারা শিশুটিকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে তেঁতুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১১) ৪। মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী এবং সিপিসি-২, এসআরবি-৪, ঢাকার একটি যৌথ আভিযানিক দল ২১ নভেম্বর, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৫.১০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে তেঁতুলিয়া থানার চাঞ্চল্যকর ০৫ বছরের শিশু ধর্ষন মামলার প্রধান অভিযুক্ত মোঃ নুর আলমকে গ্রেফতার করে। 
গ্রেফতা​​​​​তরকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ