ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিএনপি অফিসের সামনে ক'কটে'ল বি'ষ্ফোর'ণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২২ ১৭:৫৩:৪৫
বরিশালে বিএনপি অফিসের সামনে ক'কটে'ল বি'ষ্ফোর'ণ বরিশালে বিএনপি অফিসের সামনে ক'কটে'ল বি'ষ্ফোর'ণ

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

 

বরিশালের মুলাদীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত আরেকটি ককটেল। পরে সেটি নিষ্ক্রিয় করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার বাদামতলা এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্য একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

 

কামাল সরদার বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেন তিনি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

 

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। এ প্রসঙ্গে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, বাদামতলা এলাকায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ