ভা'ণ্ডা'রি'য়া উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা মোফাজ্জাল হোসাইন ও সেক্রেটারী মাওলানা আবুল বশার
ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা মোফাজ্জাল হোসাইন ও সেক্রেটারী মাওলানা আবুল বশার
ভাণ্ডারিয়া( পিরোজপুর) সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ইমারাত নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। এতে উপজেলা আমীর হিসেবে মাওলানা মোঃ মোফাজ্জাল হোসাইন নির্বাচিত হয়েছেন। উপজেলা সেক্রেটারি হিসেবে মাওলানা মোঃ আবুল বশার এবং সহকারী সেক্রেটারি হিসেবে আব্দুল্লাহ আল মাসুদ মনোনীত হয়েছেন। এ ছাড়াও ২০২৭-২০২৮ সেশনের জন্য উপজেলা
মজলিসে শূরায় ৭ জন পুরুষ সদস্য নির্বাচিত, ৫ জন মনোনীত ও ৫ জন মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। মজলিসে শূরার সদস্যরা হলেন:- মাওলানা মোঃ আবুল বশার, আব্দুল্লাহ আল মাসুদ, মাওলানা আব্দুল গাফফার খান, তমিজ উদ্দিন কাজল মিয়া, নাসির উদ্দিন আলবানী, মুহাম্মদ সাদেকুর রহমান, মাওলানা মোঃ আবু নাইম, মাওলানা মোঃ এমদাদুল হক, মাওলানা মোঃ জাহিদুর রহমান, মাওলানা মোঃ নুরুল ইসলাম, মোঃ শামীম হাসান, নুরুন্নাহার ঝর্ণা, রাজিয়া সুলতানা, আসমা কাজল, ফারজানা সুমি ও আকলিমা হোসেন। পিরোজপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুর রব নবনির্বাচিত উপজেলা আমীর ও মজলিসে শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শনিবার বিকালে নবনির্বাচিত উপজেলা আমীর ও মজলিসে শূরার সদস্যরা ২০২৭-২০২৮ সেশনে সংগঠনের উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আমীর হোসেন খান, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স