শেরপুর নালিতাবাড়ী সী'মা'ন্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জ'ব্দ করা হয়েছে,
শেরপুর নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে,
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে গারোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুরুল আজিম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স