ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে নি'ষি'দ্ধ আওয়ামী লীগের স'ন্ত্রা'স, অ'গ্নি'সং'যো'গ ও নৈ'রা'জ্যে'র প্র'তি'বা'দে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২১ ২৩:০০:০৮
জুড়ীতে নি'ষি'দ্ধ আওয়ামী লীগের স'ন্ত্রা'স, অ'গ্নি'সং'যো'গ ও নৈ'রা'জ্যে'র প্র'তি'বা'দে বিএনপির সমাবেশ জুড়ীতে নি'ষি'দ্ধ আওয়ামী লীগের স'ন্ত্রা'স, অ'গ্নি'সং'যো'গ ও নৈ'রা'জ্যে'র প্র'তি'বা'দে বিএনপির সমাবেশ
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার (২১ নভেম্বর) বিকেলে জুড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

দেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের একান্ত সচিব নজমুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুহিত নামর ও সাধারণ সম্পাদক সহিবুর রহমান তুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সুয়েল আহমদ, বিএনপি নেতা ইমতিয়াজ গফুর মারুফ ও ফয়ছল আহমদ। এছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, পূর্ব জুড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আসুক উদ্দিন মাসুকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ