রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গে দায়েরকৃত মামলার আসামি রুমন প্রধানকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধ'র্ষ'ণে'র অ'ভি'যো'গে দায়েরকৃত মামলার আসামি রুমন প্রধানকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
নিজস্ব প্রতিবেদক
রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি রুমন প্রধানকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ,
রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। ২। রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রুমন প্রধান (২৮) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ২০ নভেম্বর ২০২৬ তারিখ বিকালে পীরগঞ্জ থানাধীন বড়দরগা ভগবানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রুমন প্রধান রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন মিঠিপুর গ্রামের মোঃ লাল মিয়া এর ছেলে। ৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, আসামি মোঃ রুমন প্রধান একজন ভ্যানচালক ও ভুক্তভোগী নারী স্থানীয় একটি চুল কারখানায় চাকুরী করে। ভুক্তভোগী ঐ নারী উক্ত কারখানায় আসা যাওয়ার সুবাদে আসামির সাথে পরিচয় হয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত ০৮.০০ ঘটিকায়
আসামির নানা মোঃ ধলু মিয়ার পীরগঞ্জ থানার রায়তী সাদুল্যাপুর গ্রামের বাড়িতে নিয়ে বাদীকে বিয়ের প্রলোভন দিয়ে ২৬ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ঐ বাড়িতে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে আসামি মোঃ রুমন প্রধান ঐ নারীকে বিবাহ করতে অস্বীকৃতি জানালে গত ৩০ অক্টোবর ভুক্তভোগী নিজে বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩৭)। ৪। মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ২০/১১/২০২৬ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন বড়দরগা ভগবানপুর গ্রামে জনৈক আয়নাল মিয়ার দোকানের সামনে অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগঞ্জ থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রুমন প্রধানকে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স