ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মুক্তি পণ দিয়ে ১৮ জনের মু'ক্তি।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২১ ০৩:০৩:৫১
চট্টগ্রামে মুক্তি পণ দিয়ে ১৮ জনের মু'ক্তি। চট্টগ্রামে মুক্তি পণ দিয়ে ১৮ জনের মুক্তি।
এম মনির চৌধুরী রানা

চট্টগ্রামের পটিয়ায় হাইদগাওঁ ইউনিয়নে আবারও পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ বাণিজ্য শুরু করে। পাহাড়ে কর্মরত দিনমজুর শ্রমিক কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে গহিন পাহাড়ে নিয়ে হাত পা বেধে নির্যাতন করে মুবাইল তাদের পরিবার হতে ৬০/৭০/৮০ হাজার টাকা আদায় করে মুক্তি দেয়। অনেক কে টাকা আদায় করে ও মুক্তি দেয় নি।

গত মঙ্গলবার (১৮ই নভেম্বর)বিকালে পাহাড়ের বাগানে কর্মরত ২৫ জন শ্রমিক কৃষকদের ১৫/১৬জন অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের পাদদেশে নিয়ে নির্যাতন করে তাদের পরিবার হতে মুক্তিপণ আদায় করে ১৮জনকে মুক্তি দেয়। অপহৃত জসিম উদদীনের মা ছেয়ার বানু বলেন,মোবাইলে তারা ১লাখ টাকা মুক্তি পণ দাবি করে অন্যথায় ছেলের লাশ পাওয়া যাবে।জয়নালের স্ত্রী মনোয়ারা রলেন ২দফায় বিকাশে ৮০ হাজার টাকা দিয়েছি এখনো আমার স্বামী ফিরেনি। কৌশলে মাহজন পাড়া আবদুল আলিম(৫০) ও পন্ডিত পাড়া ইসাক (৪৫)পালিয়ে এসে সন্ত্রাসীদের চিনে ফেলার ভয়ে মুখে কাপড় বেধে সাংবাদিকদের সাক্ষাৎকার দেন।যারা অপহৃত ডুয়ারপাড়া নাসু,কালু,মন্নান জনপ্রতি ৩০ হাজার টাকা বিকাশে দিয়েও তারা মোবাইল বন্ধ করে রাখে। বাগান মালিক তৌহিদ আলম ও শহিদুল ইসলাম জানান এভাবে পাহাড়ী সন্ত্রাসীরা অপহরণ বানিজ্য করলে ব্যবসা করা যাবেনা।বাগানে মাল্টা,লেবু,কলা,লিচু সহ লাখ লাখ টাকার মাল পড়ে আছে। প্রশাসন যদি কোন ব্যবস্হা গ্রহণ না করে তাহলে ব্যবসায়ী ও স্হানীয়রা আতংকে ভুগবে। তাদের দাবি এখানে সেনাক্যাম্প না করলে সন্ত্রাসীদের অপহরণ বাণিজ্য বন্ধ

হবেনা। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন আমরা এখনো লিখিত বক্তব্য পায় নি,তারপর ও আমরা উদ্ধতর্ন কর্মকর্তাদের বিষয়টি জানিয়াছি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ