ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী নি'র্যা'ত'ন প্র'তি'রো'ধ দিবস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২০ ২০:০৮:২৭
আন্তর্জাতিক নারী নি'র্যা'ত'ন প্র'তি'রো'ধ দিবস আন্তর্জাতিক নারী নি'র্যা'ত'ন প্র'তি'রো'ধ দিবস
নিজস্ব প্রতিবেদক

সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে এক গোলটেবিল বৈঠক শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী। সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী প্রফেসর ড. শামীমা তাসনীমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. ফেরদৌস আরা খানমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নাজমুন নাহার নীলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের লেকচারার সানেমুন ফাতেমা ক্যামেলিয়া, শিক্ষক জান্নাতুল কারীম সুইটি, সুমাইয়া রাবেয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, নারী নির্যাতনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, অধিকাংশ ক্ষেত্রেই ’নির্যাতনকারীরা’ নারীর পরিচিত ও আপনজন।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্যাতনের শিকার অনেক নারী শুরুতেই আইনি পদক্ষেপ নিতে চান না। তাঁরা চান কেউ তাদের কথা শুনুক, বুঝুক, বিশ্বাস করুক এবং পাশে দাঁড়াক। অর্থাৎ, অনেক ক্ষেত্রে তাদের প্রথম প্রয়োজন বিচারিক প্রক্রিয়া নয়, বরং একটি নিরাপদ আশ্রয় ও সহানুভূতিশীল মানুষ। বক্তারা আরও বলেন, নিরাপদ সমাজ শুধু আইন দিয়ে তৈরি হয় না; তৈরি হয় দায়িত্বশীল মানুষ, সহানুভূতিশীল পরিবার এবং সচেতন কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টায়।

অনুষ্ঠান শেষে, উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও স্মৃতিস্মারক উপহার প্রদান। বার্তা প্রেরক (ড. ফেরদৌস আরা খানম) সেক্রেটারি সম্মিলিত নারী প্রয়াস।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ