মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে মাঠে সরব সম্ভাব্য প্রার্থীরা
মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে মাঠে সরব সম্ভাব্য প্রার্থীরা
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে আসন্ন ২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। নিজেদের অবস্থান জানান দিতে
ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফিরোজ আলম গোলদার, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন গাজী। এছাড়াও একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রয়েছে। স্থানীয় পর্যায়ে এসব সম্ভাব্য প্রার্থীর তৎপরতা ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। দলীয় পরিচয়ের
পাশাপাশি ব্যক্তিগত জনপ্রিয়তা, সামাজিক যোগাযোগ ও সাংগঠনিক অবস্থানকে গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন তাঁরা। তবে নির্বাচনের তফসিল ঘোষণা ও দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স