ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সং'ঘ'র্ষ নি'হ'ত ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২০ ১৫:২৪:৩৫
গফরগাঁওয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সং'ঘ'র্ষ নি'হ'ত ২ গফরগাঁওয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সং'ঘ'র্ষ নি'হ'ত ২
গফরগাঁও, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা-হোসেনপুর এশিয়া হাইওয়ে সড়কের পাঁচুয়া এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে গফরগাঁও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আজমল হুদার ছোট ভাই আজিম সরকারসহ দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর মোটরসাইকেলটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশের একটি মসজিদের সীমানা প্রাচীরে আঘাত হানে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও এক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ভালুকা-হোসেনপুর এশিয়া হাইওয়ে ধরে যাওয়ার পথে গফরগাঁওয়ের পাঁচুয়া এলাকায় একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে এবং প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের সীমানা প্রাচীরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আজিম সরকারসহ দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন প্রাইভেটকারের চালক ও এক যাত্রী। তাৎক্ষণিকভাবে অপর নিহত ব্যক্তি এবং আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ আজিম সরকারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ