ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, স'ন্ত্রা'সী'দে'র বি'ষ'দাঁ'ত ভেঙে দিতে হবে: টুকু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৯ ০১:৪১:২৮
পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, স'ন্ত্রা'সী'দে'র বি'ষ'দাঁ'ত ভেঙে দিতে হবে: টুকু পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, স'ন্ত্রা'সী'দে'র বি'ষ'দাঁ'ত ভেঙে দিতে হবে: টুকু
নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘রাতের অন্ধকারে যারা হামলা চালাতে আসবে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। তাদের সন্ত্রাসী হাত গুঁড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সীমানায় কোনো খুনি চক্রের জায়গা হবে না। আজ থেকেই পাড়া-মহল্লায় সবাইকে

ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।’ বুধবার (১৮ নভেম্বর) বিকালে ফরিদপুরের ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কী অপরাধ ছিল রাজুর, যে আজ তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো? আওয়ামী সন্ত্রাসীরা তাকে খুন করেছে। নিক্সন চৌধুরীর নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে। এর মূল মদদদাতা খুনি শেখ হাসিনা। আমরা রাজু হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। তিনি বলেন, জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই খুনি চক্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে খুনি হাসিনা আবার ফিরে আসবে? সে আর ফিরে আসবে না। এত মানুষকে খুন ও গুম করার পরও তাদের কোনো অনুশোচনা নেই। তারা আরও খুন করতে চায়। তারা দেশে রাজনীতি করতে চায় না। তিনি আরও বলেন, আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হামলা চালাচ্ছে, আগুন দিচ্ছে। এগুলো কার সম্পদ? এগুলো এ দেশের জনগণের সম্পদ। পার্শ্ববর্তী দেশে বসে যারা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে, তারা এ দেশের মানুষ নয়, তারা শত্রু। তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না, জনগণের ওপর হামলা চালায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ স্থানীয় উপজেলা

ও পৌর বিএনপির নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে রাজু মোল্লার বাবা আখতার মোল্লা ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে সেখানে রাজু মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নিহত হন। তিনি ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে এবং উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ