ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে ‘ডার্টি বো'মা’ হা'ম'লার পরিকল্পনা অস্বীকার ইরানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ২০:৪২:১০
ওয়াশিংটনে ‘ডার্টি বো'মা’ হা'ম'লার পরিকল্পনা অস্বীকার ইরানের ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা অস্বীকার ইরানের

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

 

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, দেশটির রাজধানীতে ডার্টি বোমা বিস্ফোরণের সম্ভাব্য পরিকল্পনা করছে ইরান।

 

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানায়, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে তেহরান। তবে এ ধরনের হামলা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত ইরান নিয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।










 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ