ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন খবরে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ১৯:৩৬:২০
নতুন খবরে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান নতুন খবরে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান

নিজস্ব প্রতিবেদক

গান ও অভিনয় থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিলেও উপস্থাপনায় এখনো বেশ সরব তাহসান রহমান খান। জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সঞ্চালক হিসেবে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি সিজন সঞ্চালনা করেছেন এই তারকা, যার দ্বিতীয় সিজনটি টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে বলে দাবি করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

 

সেই জনপ্রিয় শো নিয়ে ফিরছেন তাহসান। শুরু হয়েছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজনের রেজিস্ট্রেশন। এবার আরও বড় পরিসর ও প্রতিযোগিতামূলক পরিবেশে হবে শো, যেখানে পরিবারগুলো ধাপে ধাপে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা হবে এবং জিতে নেবে নানা পুরস্কার।

 

নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, ‘ফ্যামিলি ফিউড’ সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

 

অনুষ্ঠানের নির্মাতারা জানান, এর সর্বজনীন গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলাদেশের সব জেলায় জরিপ চালানো হয়েছিল, যাতে সারাদেশের মানুষের মতামত ফ্যামিলি ফিউডের মঞ্চে উঠে আসে। এছাড়া অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার দেওয়া হয়, যা সবাইকে আরো আকৃষ্ট করছে।

 

প্রতিযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে নতুন ফরম্যাট সাজানো হচ্ছে। এতে পরিবারগুলোর বুদ্ধি, আন্দাজ করার ক্ষমতা আর টিমওয়ার্ককে কঠিন পরীক্ষার মুখে পড়বে। সবচেয়ে বেশি স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠে যাবে, আর ফাইনালের বাকি জায়গাটির জন্য মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় হওয়া পরিবার দুটি। এরপর ফাইনালের দুই সেরা পরিবারের মধ্যে হবে চূড়ান্ত লড়াই-যেখানে জয়ী পরিবার জিতে নেবে সেরা পুরস্কার আর ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়নের খেতাব।

 

আগের মতো এবারও ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ পরিচালনায় থাকছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচার হবে এনটিভিতে, আর ডিজিটালে দেখা যাবে বঙ্গ-তে। আগ্রহী পরিবারগুলো বঙ্গ-র নির্দিষ্ট আবেদন লিংকে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন: https://apply.bongobd.com/applyfamilyfeudbangladesh/ 

 

এছাড়া বঙ্গের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া নির্দিষ্ট লিংকের মাধ্যমেও আবেদন করা যাবে।










 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ