ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন বৈঠকের অ'ভি'যো'গে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ০১:৩৩:৫১
গোপন বৈঠকের অ'ভি'যো'গে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা
নিজস্ব প্রতিবেদক

গোপন বৈঠকের প্রস্তুতির অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়েছেন জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা হলে তালা দেন। এ সময় হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাখা সব ছবির ফ্রেম অপসারণ করা হয়। জাসাস নেতারা জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সংগঠনটির দুই নেতা শামসুল আলম সেলিম এবং রজতকান্তি গুপ্ত জোটটিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা সারদা স্মৃতি হলে জড়ো হয়ে গোপন সভা করছেন বলে খবর পাওয়া যাচ্ছিল। রোববার (১৫ নভেম্বর) রাতে সেখানে আবারও এমন একটি বৈঠকের প্রস্তুতির খবর পেয়ে সোমবার দুপুরে তারা হলে যান।

নেতারা বলেন, হলে থাকা শেখ মুজিবুর রহমানসহ ফ্যাসিস্টের দোসরদের ছবি অপসারণ করে তালা দেওয়া হয়েছে। সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

হলের চাবি সিসিক প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত তিনিই নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন। এ সময় জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ