দক্ষিণ বড়ধামাই হযরত বোতাইশাহ্ (র:) জামে মসজিদ কমিটির সভাপতি হাজী নূর আলীর ই'ন্তে'কা'ল, জানাজা আজ
দক্ষিণ বড়ধামাই হযরত বোতাইশাহ্ (র:) জামে মসজিদ কমিটির সভাপতি হাজী নূর আলীর ইন্তেকাল, জানাজা আজ
এস এম জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই হযরত বোতাইশাহ (রহ.) মোকাম জামে মসজিদ কমিটির সভাপতি হাজী নূর আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। মরহুম হাজী নূর আলী দক্ষিণ বড়ধামাই হযরত বোতাইশাহ (রহ.) মোকাম জামে মসজিদ প্রতিষ্ঠার সময় থেকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া ২০২৪ সাল থেকে তিনি
সংশ্লিষ্ট পঞ্চায়েতের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর ইন্তেকালে মসজিদ কমিটি, মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে এলাকায় একজন নিবেদিতপ্রাণ ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বকে হারানোর অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। জানাজার সময় ও স্থান: মরহুমের জানাজার নামাজ আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে দক্ষিণ বড়ধামাই হযরত বোতাইশাহ (রহ.) মোকাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। উল্লেখ্য, হযরত বোতাই শাহ র: মাজার গোরস্থান প্রায় ২শতাধিক পূর্বে স্থাপিত হয়। আবার কোন কোন তথ্যমতে এ কবরস্থান প্রায় ৩ শতাধিক বছর পূর্বে নির্মিত হয়। এখানে শায়িত আছেন বিখ্যাত
পীরে ওলী হযরত বোতাইশাহ্ (র:),হযরত সিরাজ শাহ্ (র:) ও হযরত কালা ফকির (র:)। উক্ত মাজার গোরস্থানে ৭১র রনাঙ্গনের ৩জন বীর মুক্তিযোদ্ধাকে। বীর মুক্তিযোদ্ধা মো: জমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুরমান আলী ও বীর মুক্তিযোদ্ধা কটই মিয়া ওরফে কঠই পীরসহ সহস্রাধিক মুসলীম নর-নারীগন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স