ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার থানায় বসেই হ'ত্যা'র হুমকি পেলেন এমপি মিতু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ২০:০০:২৪
এবার থানায় বসেই হ'ত্যা'র হুমকি পেলেন এমপি মিতু এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে রাজধানীর তেজগাঁও থানায় অভিযোগ জানাতে গেলে আবারও ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি নম্বর থেকে কল করে তাকে এই হুমকি দেওয়া হয়।

 

আগে থেকে পাওয়া প্রাণনাশের হুমকির বিষয়ে জিডি বা অভিযোগ দায়ের করতে ডা. মাহমুদা মিতু সোমবার দুপুরে তেজগাঁও থানায় যান। থানার ভেতরে অবস্থান করার সময়ই তার ফোনে কল দিয়ে ফের হত্যার হুমকি দেওয়া হয়।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ দায়েরের সময় তিনি মিতুর সঙ্গেই থানায় উপস্থিত ছিলেন।

 

গত কয়েক দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিতু ও তার পরিবারকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অবস্থানকালেও তাকে দেশ ছাড়ার হুমকি দিয়ে ফোন করা হয়েছে।









 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ