ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীর সী'মা'ন্ত'ঘেঁ'ষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ১৭:১৯:২৬
ফুলবাড়ীর সী'মা'ন্ত'ঘেঁ'ষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসী ফুলবাড়ীর সী'মা'ন্ত'ঘেঁ'ষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসী
মো. হারুন-উর- রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর):

নতুন ধানের ঘ্রাণ আর নানা আয়োজনের মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা বাজিনা পাড়া মইচান্দা গ্রামের মানুষ। গরু জবাই, নতুন ধানের চাল দিয়ে ক্ষীর-পায়েশ তৈরি এবং গ্রামবাসীর মিলনমেলায় উৎসবটি পরিণত হয় আনন্দের এক মিলনমেলায়। গত রোববার (১৫ নভেম্বর) গ্রামের মাহাবুব রহমানের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উৎসবকে ঘিরে সকাল থেকেই গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ।

আয়োজন উপলক্ষে গ্রামের সবাই মিলে একটি গরু জবাই করেন। পরে নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয় ঐতিহ্যবাহী ক্ষীর ও পায়েশ। দুপুর, বিকেল ও সন্ধ্যায় এসব খাবার পরিবেশন করা হয় গ্রামবাসীর মাঝে। এদিন গ্রামের নারীরা ক্ষীর-পায়েশ তৈরিতে ব্যস্ত সময় পার করেন। অন্যদিকে শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্কদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সবাই মিলে খাওয়া-দাওয়া, গল্প-আড্ডা আর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। পুরো গ্রাম পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়। গ্রামবাসীরা জানান, নবান্ন উৎসব তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতিবছর নতুন ধান ঘরে তোলার আনন্দে সবাই মিলে এ উৎসবের আয়োজন করেন। এতে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। উৎসবের আয়োজক মাহাবুব রহমান বলেন, জন্মের পর থেকেই এ গ্রামে নবান্ন উৎসব দেখে আসছেন তিনি। প্রতিবছর গ্রামের সবাইকে নিয়ে ঈদের মতো আনন্দে উৎসবটি পালন করা হয়। বিশেষ করে গ্রামের শিশু ও বয়স্ক মানুষেরা এ আয়োজনে বেশি আনন্দ পান। উল্লেখ্য, নবান্ন উৎসবের পরদিন সোমবার (১৬ নভেম্বর) পহেলা

অগ্রহায়ণ উপলক্ষে নতুন ধান কাটতে মাঠে নামেন কৃষকেরা। আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসলেও মইচান্দা গ্রামের মানুষের এমন সম্মিলিত আয়োজন নতুন প্রজন্মের কাছে নবান্নের ঐতিহ্য ও গ্রামীণ সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ