ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিনাবে হা'ম'লার নির্দেশদাতা দুই মার্কিন কর্মকর্তাকে ‘খুঁজে বের করবে’ ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ১৬:২০:১৯
মিনাবে হা'ম'লার নির্দেশদাতা দুই মার্কিন কর্মকর্তাকে ‘খুঁজে বের করবে’ ইরান মিনাবে হামলার নির্দেশদাতা দুই মার্কিন কর্মকর্তাকে ‘খুঁজে বের করবে’ ইরান

নিজস্ব প্রতিবেদক

ইরানের মিনাবের একটি স্কুলে হামলার অভিযোগে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে খুঁজে বের করার হুমকি দিয়েছে তেহরান। সোমবার (১৬ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস আট মাস আগের একটি পোস্ট পুনরায় শেয়ার করে এই বিবৃতি দেয়, যেখানে ওই দুই মার্কিন কর্মকর্তাকে ‘অপরাধী’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। দূতাবাসটি পুরোনো পোস্টটি উদ্ধৃত করে লেখে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’

 

দূতাবাস ওই দুই কর্মকর্তাকে ‘ইউএসএস স্প্রুয়ান্স’ রণতরির কমান্ডিং অফিসার কমান্ডার লি আর টেট এবং যুদ্ধজাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক হিসেবে শনাক্ত করেছে। গত ২৯ মার্চের ওই পোস্টে লেখা ছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখবেন। ইউএসএস স্প্রুয়ান্সের কমান্ডার লি আর টেট এবং নির্বাহী কর্মকর্তা জেফরি ই ইয়র্ক, যাঁরা তিনবার টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন এবং মিনাবের একটি স্কুলে ১৬৮ জন নিষ্পাপ শিশুকে হত্যা করেছিলেন।’

 

শিশু হত্যার জন্য প্রকাশ্যে ওই দুজনকে অভিযুক্ত করে পোস্টে আরও লেখা হয়েছিল, ‘তাদের নিজেদের কি কোনো সন্তান নেই?’

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে জ্যেষ্ঠ আমেরিকান কর্মকর্তাদের ওপর হামলার বিরুদ্ধে সতর্ক করার এক দিন পরই এই হুমকি এল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করা হলে ‘তারা আর বেশি দিন টিকে থাকবে না’।

 

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের শুরুতে ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলে অন্তত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ১২৩ জন শিশুসহ কমপক্ষে ১৫৬ জন নিহত হন।

 

এদিকে, তেহরানের সঙ্গে সম্পর্কিত বলে কথিত ক্রমাগত হত্যার হুমকির পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটন এলাকার বাসভবন থেকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার ঘটনার পরপরই এই নতুন হুমকি দেওয়া হলো। সম্প্রতি সিএনবিসিকে বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরামর্শেই এই স্থানান্তর করা হয়েছে। তিনি বলেছিলেন, ‘উপসাগরীয় অঞ্চলে সাহসী সামরিক কর্মীরা এবং প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রতিনিয়ত হত্যার হুমকি পাচ্ছেন, তখন আমি কেন ভয় পাব?’

 










 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ